মাদকসহ গ্রেফতার
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান: ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
মুন্সীগঞ্জের আদারিয়াতলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পরিচালিত এই অভিযানে মাদকসহ তাকে হাতেনাতে ধরা হয়। জেলায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।